দেশাক্তবোধক কবিতা

অল্প একটু সুধা চালান দিতে দেখতে পাইলাম
ভোরের শিশির বিন্দু গড়াগড়ি খাচ্ছে
শিয়ালের বিষ্ঠা মৃত সবুজে ঘাসের ডগায়।
থামলাম একটা পা,
খোলা একটা পা ,
পায়ের তলায় টুকরো টুকরো করা একটা প্রাণী ও
লাল রক্ত।
ওহে প্রিয় বাংলা,
কাঙ্গাল বাংলা,
আমার প্রিয় বাংলা,
ভূমিষ্ঠ হইও আবার নতুন কোনো নক্ষত্রের গর্ভধারণে।

অল্প একটু সুধা চালান,
আমি তখন একলাই যোদ্ধা হব শিয়ালের বিরুদ্ধে।
                                -----